azadmin
১৭ অগাস্ট ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ অস্ত্র উদ্ধার করে চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই লোহাগাড়ার মাঈন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রেঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন।

​সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে এসআই মাঈন উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

​অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম, বিপিএম-সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, লোহাগাড়া থানায় যোগদানের পর থেকেই এসআই মাঈন উদ্দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

​পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এসআই মাঈন উদ্দিন বলেন, ​”ভালো কাজের স্বীকৃতি নিঃসন্দেহে কাজের গতি ও অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। এ অর্জনের পর আমার ওপর দায়িত্ব ও কর্তব্যবোধ আরও বেড়ে গেল। আমার এই সফলতার পেছনে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ স্যারের সার্বিক দিক-নির্দেশনা ও সহযোগিতা ছিল। শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এবং লোহাগাড়া থানার সকল সহকর্মীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”

​তিনি ভবিষ্যতে কর্মজীবনে সফলতার এই ধারা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

​এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন স্বীকৃতি ও সম্মাননা পুলিশ সদস্যদের পেশাগত কাজের প্রতি স্পৃহা, মনোবল এবং প্রেরণা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%9F/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১০

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১১

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৩

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৪

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

১৬

লোহাগাড়ায় পুবালী ব্যাংক পিসিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস পদুয়া’ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

১৮

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

১৯

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

২০