আজাদী বার্তা ডেক্স:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক। এ সময় ট্রাকভর্তি তরমুজ মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার(১২ এপ্রিল) ভোর ৬ টার দিকে উপজেলার আধুনগর লোহাগাড়া আইডিয়াল স্কুলের সামনে দূর্ঘটনা ঘটে।
স্থানীয় আলমগীর নামের প্রত্যক্ষদর্শী জানান, ভোরে ফজরের নামাজের পরপরই বিকট শব্দ শুনে এসে দেখি কক্সবাজার মুখী ট্রাকটি উল্টে মহাসড়কের মাঝখানে পড়ে আছে, ড্রাইভার হেলপার কেউ হতাহত হয়নি, ট্রাকভর্তি তরমুজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আমরা স্থানীয় আরও কয়েকজন মিলেস তরমুজ গুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দূর্ঘটনা কবলিত গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে, আইনগত চলমান আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন