azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবার এমনটাই জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশটির নতুন নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হলো। খবর গালফ নিউজের।

এই সফর হলে গত এক চতুর্থাংশ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।রদ্রিগেজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে আছি—কোনো ভয় ছাড়াই। আমাদের মতপার্থক্য ও সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করে কূটনীতির মাধ্যমে সমাধান করতে চাই।’

এই আমন্ত্রণ ওয়াশিংটন–কারাকাস সম্পর্কের নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার আগে ডেলসি রদ্রিগেজ ছিলেন ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী ও যুক্তরাষ্ট্রবিরোধী সরকারের উপ-রাষ্ট্রপতি এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতা। ক্ষমতায় আসার পর তিনি অবস্থান পরিবর্তন করেন।তবে এখনও তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন; এর মধ্যে সম্পদ জব্দের নিষেধাজ্ঞাও রয়েছে।

এরপরও, ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের বহর অবস্থান করলেও রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রিতে মধ্যস্থতার সুযোগ দিয়েছেন, বিদেশি বিনিয়োগ সহজ করেছেন এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রদ্রিগেজ খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০