azadmin
১১ জুন ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-২, মাদক বহনকাজে ব্যবহৃত গাড়ি জব্দ

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার(১১জুন) সকাল ৮টার দিকে দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ১। মোঃ মনির হোসেন (৩৯), পিতা- আলী হোসেন, মাতা- ডুবুরা খাতুন, সাং- খাটরা, হলিম সিকদার বাড়ী, গুণবর্তী ইউপি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, ২। রিয়াদুল ইসলাম (৩০), পিতা- ছালেহ আহম্মদ, মাতা-নুর জাহান, সাং-দক্ষিণ কলাতলী, ঝিলংজা, ১২ নং ওয়ার্ড পৌরসভা, থাট্না- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুল্লাহ’র নির্দেশনায় এসআই মাঈন উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর চেক পোষ্ট স্থাপন করতঃ বিভিন্ন যানবাহন তল্লাশিকালে কক্সবাজার দিক হতে আসা চট্টগ্রাম অভিমুখী ০১টি পিকআপ, যাহার রেজি নং-ঢাকা-মেট্রো-ঠ-১১-৪৬৬২ গাড়ীটি চেকপোষ্ট ‘অতিক্রম করাকালে গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভার চেকপোষ্টের নিকট রাস্তার পশ্চিম পাশে গাড়ীটি থামায়। তখন বর্নিত গাড়ীতে থাকা উপরোক্ত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে বর্নিত পিকআপ-এর মধ্যে ইয়াবা ট্যাবলেট মজুদ আছে। পরবর্তী আসামীদ্বয়ের দেখানো মতে গাড়ির পিছনে বাম্পারের মধ্যে বিশেষ কায়দায় স্কটেপ দ্বারা মোড়ানো ০৫টি সাদা পলিথিনের প্যাকেটের উপরে নরম টিস্যু কাগজ দ্বারা মোড়ানো ১০ হাজার পিস ইয়াবার মধ্যে ৩ হাজার ৩শত পিস হালকা গোলাপী এবং ৬ হাজার ৭শত পিস লাল রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৯৫০ (নয়শত পঞ্চাশ) গ্রাম উদ্ধার করা হয়। তারা কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে বর্ণিত ইয়াবা ট্যাবলেট গুলি স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয় করার জন্য সু-কৌশলে কাভারভ্যান যোগে নিজ নিজ হেফাজতে নিয়ে বহন করে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাসি করে ২ জন কারবারিকে আটক করা হয়, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজ্জু করা হয়েছে, বিকেলে ধৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০