azadmin
১৭ অগাস্ট ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় স্ত্রীর সহায়তায় ২৭ হাজার টাকার জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

​চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহ ও মারামারির খবর পেয়ে উদ্ধার অভিযানে গিয়ে স্ত্রীর সহায়তায় জাল নোটসহ স্বামীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার(১৭ আগষ্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

​আটককৃত ব্যক্তির নাম শাহ আলম (৩৯)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ টাকা মূল্যের মোট ৫৪টি জাল নোট (নগদ ২৭ হাজার টাকা) উদ্ধার করেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান আহত হন। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী স্ত্রী জান্নাত আরা বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশের সহায়তা চান।

​সংবাদ পেয়ে লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আজিজুল হক লিটনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আজিজুল হক লিটন জানান, “৯৯৯-এ কল পেয়ে আমরা মারামারিতে জড়ানো পরিবারটিকে উদ্ধার করতে যাই। সেখানে গিয়ে জানা যায়, শাহ আলম দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছিলেন এবং তার স্ত্রীকেও এই অবৈধ ব্যবসায় যোগ দিতে চাপ দিচ্ছিলেন। স্ত্রী এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। পরবর্তীতে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে শাহ আলমকে তালাবদ্ধ করে রাখা রুমে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকার সমপরিমাণ জাল নোট পাওয়া যায়।”

​লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, “গ্রেফতারকৃত শাহ আলম একজন চিহ্নিত জাল নোট ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত আরও দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০