নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ।
মঙ্গলবার (পহেলা সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিদ্যালয় হল রুমে এই নির্বাচনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন লাকি, ইসলামপুর বি. আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, কমিটির অন্যান্য সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের।
মন্তব্য করুন