azadmin
১৮ জুন ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আটক

আজাদী বার্তা ডেক্স:

চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোঃ আলমগীর (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মোঃ আলমগীর উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পুটিবিলা গৌড়স্হান বাজাইয়া ভিটা এলাকার বাসিন্দা মোঃ সোনা মিয়ার পুত্র বলে জানা গেছে।

লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকায় একই এলাকার বাসিন্দা মোঃ রিফাতের পৈতৃক জমিতে চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন আলমগীর। এ সময় তার সঙ্গে ১০-১৫ জন ভাড়াটিয়া লোক ছিল বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বাধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা লাঠিসোটা, রড এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভূমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ রিফাত বাদী হয়ে গত ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে মোঃ আলমগীরসহ মোট ছয়জনকে আসামি করে একটি সি/আর মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বলেন, “আলমগীর নামের পরোয়ানা ভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে, শুক্রবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০