আজাদী বার্তা ডেক্সঃ
চট্টগ্রামে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি সৃষ্ট হওয়া বন্যায় যখন লোহাগাড়ার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন সেই বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি করা খাবার পৌঁছে দিয়েছেন লোহাগাড়া উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিন।
বিগত ৮ জুলাই থেকে বন্যা পরিস্থিতি শুরু হয়ে বর্তমানে লোহাগাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, অনেকে গৃহহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে লোহাগাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দীনের অর্থায়নে এবং তত্বাবধানে একটি টিম আমিরাবাদের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় এসব রান্না খাবার নগদ আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
এসময় তিনি ভালবাসার উপহার হিসেবে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, সুপেয় পানি সহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গৃহবন্দী মানুষের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। পাশাপাশি আগামীতেও বানভাসী মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন জানান, সম্প্রতি বন্যায় খেটে খাওয়া মানুষ আজ গৃহবন্দী, চার দিকে বানের পানি থৈ থৈ করছে। অনেকের বাড়িতে পানি ঢুকার কারণে রান্না করার করার মত চুলা কিংবা লাকড়ী কোনটাই নেই, সব নষ্ট হয়ে গিয়েছে। এমতাবস্থায় এসব পরিবারের কাছে রান্না করা খাবার, সুপেয় পানি, শুকনো খাবার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেছি, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন