আজাদী বার্তা ডেক্স:
চট্টগ্রামের লোহাগাড়ায় শতবর্ষী গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুরুল হুদা(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পদুয়া বাজারের মাঝখানে শতবর্ষী গাছের ডাল কাটতে গিয়ে এই ঘটনাটি ঘটে। নিহত নুরুল হুদা(১৮) কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঈদগড় চরপাড়ার আবাদুর রশিদ মেম্বার বাড়ির নুরুল আজিমের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পদুয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীর উপস্থিতিতে কয়েকজন শ্রমিক মিলে গাছের ডাল কাটছিল যুবকটি, হঠাৎ অসাবধানতাবশত তারের সাথে লেগে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল জানান, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন