azadmin
২৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের অপরাধ ও সামাজিক নানা বিষয়ে সচেতন করতে এবার সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে সচেতনমুলক পাঠ দিলেন চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রায় দুই ঘণ্টার এ ব্যতিক্রমী ক্লাসে তিনি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মাদক ও কিশোর অপরাধবিরোধী সচেতনতামূলক র‍্যালি। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

সোমবার (২৪ আগস্ট) লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষে উপস্থিত হন ওসি মোহাম্মদ আব্দুল্লাহ। পুলিশের একজন কর্মকর্তাকে সরাসরি শ্রেণিকক্ষে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় প্রাণবন্ত আলোচনায়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অপরাধ থেকে নিজেদের দূরে রাখার কৌশল ও বিপদে পড়লে করণীয় সম্পর্কে ধারণা দেন তিনি।

আলোচনায় ওসি বলেন, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং কিংবা যেকোনো অপরাধের শিকার হলে ভয় পেয়ে চুপ থাকা যাবে না। বিষয়টি পরিবার, শিক্ষক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্লাসে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগ, মাদকাসক্তির ভয়াবহতা, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার পরিণতি, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং নৈতিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কিশোর বয়সে অনেকেই বন্ধুদের প্ররোচনা, কৌতূহল কিংবা অসচেতনতার কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। শুরুতেই সচেতন হলে এসব ঝুঁকি এড়ানো সম্ভব। তাই ভালো বন্ধু নির্বাচন, পরিবারের সঙ্গে খোলামেলা যোগাযোগ এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় কোনো শিক্ষার্থী বিপদে পড়লে কিংবা আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেখলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আইনি সহায়তা নেওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও অবহিত করা হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকবিরোধী একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে বিভিন্ন ওসির করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শ্রেণিকক্ষে পুলিশের একজন কর্মকর্তার সরাসরি উপস্থিতি এবং শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা আইন সম্পর্কে তাদের ধারণা বাড়ানোর পাশাপাশি পুলিশের প্রতি আস্থা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের সরাসরি উপস্থিতিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম কিশোর অপরাধ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। ধারাবাহিক এমন উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে অপরাধবিরোধী সচেতনতা বাড়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০