নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মছনের হাটের সন্তান মুহাম্মদ এহসানুল করিম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে খুশির আমেজ।
এহছানের গ্রামের বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের, ১ নম্বর ওয়ার্ডের মছনের হাট এলাকায়। তাঁর বাবা মুহাম্মদ জাকারিয়া, পেশায় ফার্নিচার মেস্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, জাকারিয়া মেস্ত্রী একজন স্বপ্নবাজ বাবা। সীমিত সামর্থের মধ্যেও ছেলের পড়াশোনার পেছনে তিনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও ছেলের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। এলকাবাসী আরও জানান, এহছানের নানার বাড়ি একই এলাকায়, তার বাবার এই অল্প আয়ে যখন পড়ালেখা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল সেই মুহূর্তে এগিয়ে এসে হাল ধরেছেন তারই মামা লিয়াকত আলীসহ নানার বাড়ির সকলেই, তার স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করেছেন তারা।
তাঁর সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারে আনন্দের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।
এলাকাবাসী বলছেন, একটি গ্রাম্য পরিবেশ থেকে উঠে এসে এহছানের এই অর্জন শুধু তাঁর পরিবারের একার নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। তাঁর সাফল্য গ্রামের অন্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
ভাগিনার সাফল্যে মামা লেয়াকত আলীর দীর্ঘদিনের ত্যা/গ, পরিশ্রম ও স্বপ্ন যেন আজ পূর্ণতা পেল। একজন স্বপ্নবাজ মামার স্বপ্নের পথ ধরে ভাগিনা যখন চিকিৎসক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তখন সেই আনন্দের সঙ্গে মিশে থাকে বছরের পর বছর ধরে করা ত্যা/গের গল্পও।
এহছানের এই অর্জনে পরিবার ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে, ডা: এহছানুল করিম বড়হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন, তার অর্জনে তারই প্রাক্তন মাদ্রাসায় আনন্দের জোয়ার বইছে।
মন্তব্য করুন