নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বার আউলিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বার আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ আলমগীর, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এম কে মারুফ এবং বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও শিক্ষাঙ্গনকে সবুজ-শ্যামল হিসেবে গড়ে তুলতে তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা আরও বলেন, “সবুজ হোক ক্যাম্পাস, সবুজ হোক বাংলাদেশ। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ শেষে কলেজের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
মন্তব্য করুন