azadmin
১২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৬ সম্পন্ন

আজাদী বার্তা ডেক্স:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হয়।

“ উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন , উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসাইন আল ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
প্রধান অতিথি বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা,বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞানমেলা প্রজেক্টের প্রতিটি স্টলে শিক্ষার্থীদের প্রস্তুত করা বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন।

শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন দেখে সন্তোষ প্রকাশ করেন। ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৫৮ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থী এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৪৮ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫ টি বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। প্রজেক্ট এর মধ্যে রয়েছে ট্রাফিক জাম ম্যানেজমেন্ট সিস্টেম ইকোটেক স্মার্ট সিটি স্মার্ট ব্লাইন্ড স্টিক, অটো ওয়াটার পাম্প, কাদা মাটি থেকে বিদ্যুৎ উৎপাদন,সৌরচালিত গাড়ি উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা, ক্লিন সিটি, ফ্লাড ডিটেক্টর,সৌর মডেল, আগ্নেয়গিরি, ইন্টিগ্রেটেড সাসটেনএবল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি ।
লোহাগাড়ায় অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ -এর প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে আধুনগর পলিটেকনিকেল ইনস্টিটিউট, দ্বিতীয় হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ ও তৃতীয় হয়েছে বার আউলিয়া ডিগ্রী কলেজ।

মাধ্যমিক পর্যায়ে প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে কলাউজান ডা: এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় । উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী উম্মে সাইমুন রাইয়ান, দ্বিতীয় হয়েছে বারআউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী আফিফা সুলতানা মাহিয়া ও তৃতীয় হয়েছে বারআউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী আরিফা সোলতানা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আধুনগর পলিটেকনিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: আসিফুর রহমান, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোঃ রবিউল হাসান ও তৃতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হুরাইন জান্নাত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম হয়েছে কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন তানজিম, দ্বিতীয় হয়েছে চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসরিফ জাওহার সুবাইতা ও ৩য় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন তানজিম, দ্বিতীয় হয়েছে লোহাগড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইমা সুলতানা নাযিল ও তৃতীয় হয়েছে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন মাহমুদ প্রিন্স। বিজ্ঞান মেলায় উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৪ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%aa%e0%a7%ad%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০