নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহি উদ্দীন (২৫) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আহমেদ তৌহিদ চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া (০২ নং ওয়ার্ড) এলাকার মো: মনির হোসেনের ছেলে, অপরজন মাহি উদ্দীন একই থানার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরবেলা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের (রেজি নম্বর: চট্ট মেট্রো ন ১২-০১০৬) সাথে বিপরীতমুখী একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ মৃত্যুবরণ করেন।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দীনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে, পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন