azadmin
২০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ এক দম্পতি, চালক ও মাদক কারবারিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেট জিপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

​রোববার (১৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত লোহাগাড়া উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০:১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর বিপ্লব চন্দ্র নাহার নেতৃত্বে একটি দল চুনতি জাঙ্গালিয়া এলাকায় চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি সাদা রঙের টয়োটা জিপ গাড়িকে (ঢাকা মেট্রো-ঘ ১৬-৫৬৭৮) থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
​বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানালে, তিনি তাত্ক্ষণিকভাবে থানা ভবনের সামনের মহাসড়কে কৌশলগত ব্যারিকেড সৃষ্টি করেন। পলায়নরত গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে ঘেরাও করে আটক করে। পরে জিপ গাড়িটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​এ ঘটনায় জড়িত দম্পতি ও চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০)। পুলিশ জানায়, আল মামুনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে।

একই দিন বিকেল ৪:০০ ঘটিকার সময় লোহাগাড়া থানা সাব-ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাশ এর নেতৃত্বে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউপিস্থ মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনাকালে হানিফ সুপার বাসের যাত্রী মোঃ সিদ্দিক (৪৮)-কে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
​পরবর্তীতে হাসপাতালের ডাক্তারের পরামর্শে তার এক্স-রে পরীক্ষা করা হলে পেটের ভেতর ছোট ছোট জাম আকৃতির বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে হাসপাতালের পাবলিক টয়লেটে বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে বের করা ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে রোববার সন্ধ্যা ৬:৪৫ ঘটিকার সময় চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে মহাসড়কের উপর অপর একটি চেকপোস্টে তল্লাশিকালে একটি সাদা-কালো রঙের ইয়ামাহা V-4 মোটরসাইকেল থামায় পুলিশ। পরে বাইকটির গিয়ার বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ২,০০০ পিস ইয়াবাসহ চালক ইলিয়াছ হাবিব (২৬)-কে গ্রেফতার করা হয়।

একইদিন দিবাগত রাত ২ ঘটিকার সময় চুনতি ইউনিয়নের চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে হানিফ সুপার বাসের যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ মিজানুর রহমান(২৯)- কে গ্রেফতার করা হয়।

​লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, “পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০