আজাদী বার্তা ডেক্স:
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই মাটি খেকোকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(১৮ এপ্রিল) রাত ব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানটি পরিচালিত হয়, এ সময় দরবেশহাট মওলার পাড়া সংলগ্ন এসএস ব্রিকফিল্ডের পাশে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওসামা বিন মমতাজকে ১ লাখ টাকা এবং মো. সাইফুল ইসলামকে ১ লাখ টাকা মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মচারী, লোহাগাড়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তারা রাতের আধাঁরে উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির টপসয়েলসহ অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ব্রিফিল্ডে সরবরাহ করে আসছিল।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন