azadmin
১১ জুন ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধকে ছুরিকাঘাত, অবস্থা সংকটাপন্ন

আজাদী বার্তা ডেক্সঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো: ইসমাইল নামের এক ষাটোর্ধ বৃদ্ধ গুরুতর আহত, আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

৭ জুন (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর আলী সিকদার পাড়া (এমআরবি ব্রিকফিল্ড) সংলগ্ন কবরস্থানের পাশে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় হামলার শিকার মো: ইসমাইলের পুত্র মো: সাহাব উদ্দীন বাদী হয়ে একই এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির পুত্র জামাল হোসেন ও তার পুত্র মোহাম্মদ সাইদ সহ দু-জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হামলার ঘটনাটি ঘটিয়েছে, সেদিন সারাদিনের কৃষি কাজ শেষে বৃদ্ধ ইসমাইল হাট বাজারের উদ্দেশ্যে টমটম যোগে পদুয়া যাওয়ার পথে আলী সিকদার পাড়া (এমআরবি ইটভাটা) এলাকায় কবরস্থান রোডে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা টম টম গাড়িটির গতিরোধ করে, কিছু বুঝে ওঠার আগে এলোপাতাড়ি হামলা চালায়, প্রতিহত করার চেষ্টা করলে ১নং বিবাদীর হাতে থাকা ছুরি দিয়ে সজোরে আঘাত করলে বুকের বাম পাশে আঘাতপ্রাপ্ত হন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এ সময় টমটম চালক জহির উদ্দিনের চিৎকারে আসপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে গুরুতর আহত বৃদ্ধ মো: ইসমাইল আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার পুত্র মো: সাহাব উদ্দীন।

স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান নামের এক যুবক বলেন, একজন বয়স্ক মানুষকে এভাবে মেরে আহত করা সত্যিই উদ্বেগজনক, তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবী করছি।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী জানান, তারা কোন পক্ষ আমার কাছে আসেনি।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ জানান, হতাহতের ঘটনাটির লিখিত এজাহার পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে আইনগত বেবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b7%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০