আজাদী বার্তা ডেক্সঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সাংসদদের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান।
বুধবার(১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব দাবি করেন তিনি।
জামায়াতের এমপি মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে। কিন্তু এ সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দাটি এখন পর্যন্ত ঝোলানো হয়নি।’
সংসদে স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান আরও বলেন, ‘সুতরাং, জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো জাতীয় সংসদের স্পীকারের মাধ্যমে পাওয়ার জোর দাবি জানিয়েছেন এই এমপি।
মন্তব্য করুন