azadmin
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফাহাদ ইবনে হাশেমের (ফাহাদ চৌধুরী) বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়াস্থ আবুল হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক ফাহাদ চৌধুরী জানান, তাঁর পিতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার সুবিধার্থে গত দুই সপ্তাহ ধরে পুরো পরিবার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় তাঁর বোনের বাসায় অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির লোহার দরজার হুক কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে সাংবাদিকের বাবার চিকিৎসার জন্য জমানো নগদ ৫ লাখ টাকা, মায়ের প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বসতভিটাসহ বিভিন্ন জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

পরদিন দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বাড়ি এসে আলমারি ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ জানান, সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া থানার একটি টিম প্রেরণ করি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০