azadmin
২৪ অগাস্ট ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৮-ই আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার সকল ইটভাটার মালিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

​সভায় আসন্ন ইটভাটার মৌসুমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সকল প্রকার অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়। এছাড়া বৈধ ইটভাটাগুলোতে কোনভাবেই কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটিং ও জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার না করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়।

​উপস্থিত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এই নির্দেশনা বাস্তবায়নে কোনো রূপ ছাড় দেওয়া হবে না। নিয়ম অমান্য করে অবৈধভাবে পরিচালিত বা কাঠ ও টপসয়েল ব্যবহারকারী ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, চট্টগ্রাম জেলার পরিবেশ সুরক্ষায় পর্যায়ক্রমে জেলার অন্যান্য সকল উপজেলার ইটভাটার মালিকদের নিয়েও একই ধরনের সচেতনতামূলক ও নির্দেশনা প্রদানকারী সভার আয়োজন অব্যাহত থাকবে।

​সভায় লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার ইটভাটা মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০