azadmin
১৭ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লোহাগাড়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তারই অংশ হিসেবে ৩য় ধাপে কলাউজান ইউনিয়নের ৪টি ওয়ার্ডের বন্যাকবলিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো বিশেষ উপহার ও ত্রাণসামগ্রী।

​শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কলাউজান ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।

​এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।

​তিনি তার বক্তব্যে বলেন: ​”জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই বিএনপির মূল রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ—দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের মুখের হাসি ফিরিয়ে আনতে হবে। কলাউজানের প্রতিটি বন্যাকবলিত পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে পাশে থাকব।”

​কলাউজান ইউনিয়ন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটু।

​অনুষ্ঠানে সংকটের এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম কাশেম, বিএনটি নেতা নুরুল আলম কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস‍্য সচিব রমজানুল কবির জয়, যুগ্ম আহবায়ক মোঃ কফিল উদ্দিন, কলাউজানের কৃতি সন্তান যুবদল নেতা মোঃ নাজিম উদ্দিন, মঈন উদ্দিন ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কায়েস উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, আরফাত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

​ত্রাণ বিতরণ শেষে স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই চরম সংকটের মুহূর্তে তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এই উপহারসামগ্রী তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। লোহাগাড়া বিএনপির এই ধারাবাহিক মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার অন্যান্য দুর্গত এলাকাগুলোতেও এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a9%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০