azadmin
৬ অগাস্ট ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি নির্মাণাধীন জামে মসজিদে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনোতি পাড়া জামে মসজিদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

​আহত শ্রমিকরা হলেন— কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈন্নোমার ঘোনা এলাকার শহিদুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত ইমন এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে হামিদুর রহমান।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চুনোতি পাড়া জামে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজ করছিলেন ইমন ও হামিদুর। ছাঁদে সেন্টারিং এর কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্লাত-উন-নাহার আইরিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১০

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১১

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৩

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৪

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৫

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৬

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৭

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৮

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৯

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

২০