azadmin
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

বিশেষ সংবাদদাতা:

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের হাঙর বিটের অধীনস্থ বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদের পাড়া এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে পাহাড় খেকো চক্র। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার নীরবতায় একের পর এক পাহাড় কেটে সাবার করে দেওয়ার ঘটনা ঘটছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদের পাড়া এলাকায় আলী হোছেন এর চড়া, বড় ঝিরি (বজলের দক্ষিণ পাশ) ও নতুন ব্রীজ সংলগ্ন উত্তর পাশে মোট ৩টি পাহাড় কাটা ইতিমধ্যে শুরু হয়েছে। ​এসব পাহাড় কেটে মাটি বিক্রি করা এবং সরকারি বনভূমির জায়গা দখলের সরাসরি অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজ নামে এক পাহাড় খেকোর বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আজিজ পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড হানিফারচর এলাকার আব্দুল খায়ের এর পুত্র। সে বর্তমানে বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদের পাড়া এলাকায় বসবাস করে আসছে। উল্লেখিত পাহাড় ৩টি তার বাড়ির পাশে হওয়ায় সেগুলোকে কেটে মাটি বিক্রি ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

​পাহাড় কাটার এই সুনির্দিষ্ট ও ভয়াবহ বিষয়ে স্থানীয় বাসিন্দারা হাংগর বিটের বিট কর্মকর্তা এ কে এম আবু সাঈদ-কে একাধিকবার সরাসরি অবগত করলেও তিনি কোনো প্রকার আইনি বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেননি। স্থানীয়দের অভিযোগ, বিট কর্মকর্তা এ কে এম আবু সাঈদের প্রত্যক্ষ যোগসাজশে ও মোটা অংকের অবৈধ লেনদেনের বিনিময়ে পাহাড় খেকো মোহাম্মদ আজিজ কে পাহাড় কাটার সুযোগ করে দেওয়া হয়েছে। যার কারণে বিট কর্মকর্তা তার বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছেন এবং নীরব ভূমিকা পালন করছেন।

​ঘটনার সত্যতা ও বিট কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ রক্ষায় অনতিবিলম্বে পাহাড় কাটার সাথে জড়িত পরিবেশবিরোধী মাটি খেকো চক্র এবং তাদের সহায়তাকারী অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করছেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c-%e0%a6%96%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

১০

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১১

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১৩

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৪

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৫

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৬

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৭

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৮

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৯

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

২০