azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে নানা পরিচয়ে প্রতারণা, প্রতারককে ৭৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ফেসবুকভিত্তিক প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থে কেনা স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর দায়রা আদালতের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে প্রতারক মনিরুল ইসলামের নামে থাকা মোট ৭৬ লাখ ৩২ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, তদন্তে সংস্থাটি জানতে পেরেছে—মনিরুল ইসলাম ভুয়া নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন পেশার বয়স্ক ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। কখনও তিনি নিজেকে চিকিৎসক, কখনও কলেজের অধ্যক্ষ, আবার কখনও প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে পরিচয় দিতেন। এরপর তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন।

একপর্যায়ে ফোনে নারী কণ্ঠ ব্যবহার করে বিশ্বাস অর্জন করতেন তিনি। পরে বাবা-মায়ের অসুস্থতার কথা বলে সহানুভূতি আদায় করে ভুক্তভোগীদের কাছ থেকে ধার হিসেবে অর্থ নিতেন। অর্থ গ্রহণের পর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন।

সিআইডি জানায়, প্রতারক নিজ নামে ব্যাংক হিসাবের পাশাপাশি বিভিন্ন অপরিচিত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

তদন্তে প্রাপ্ত তথ্যে জানা যায়, আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি ঢাকা জেলার ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউন এলাকায় ৭ দশমিক ৫ শতাংশ জমি (দলিল মূল্য ৯ লাখ ৩৩ হাজার টাকা) এবং দারুসসালাম থানাধীন বড় সায়েক মৌজায় ২ হাজার ১৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট (দলিল মূল্য ৪২ লাখ ২৫ হাজার টাকা) কিনেছেন। আদালতের আদেশে এসব সম্পত্তিসহ সর্বমোট ৭৬ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে প্রতারণার মাধ্যমে ২৪ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সিআইডি বাদী হয়ে বাড্ডা (ডিএমপি) থানায় ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি একটি মামলা করে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলার তদন্তে প্রতারণার অর্থ দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় জমি ও ফ্ল্যাট কেনার প্রমাণ পায় সিআইডি। পরে আদালতের আদেশে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় ১১ দলের বিক্ষোভ

সাতকানিয়ায় ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাসড়কে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক

লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৬ সম্পন্ন

টংকাবতির দুই পাড়ের মানুষের স্বপ্ন অধরাই থেকে গেছে

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০