azadmin
২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈমুর রহমান শাকিল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

​২০ সেপ্টেম্বর (রবিবার) রাত আনুমানিক ৩ ঘটিকায় লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত ৩টার দিকে চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসান। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো- চ -১২-২৪৯৭) থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ড্রাইভার নাঈমুর রহমান শাকিল কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সাইচাপাড়া (জগন্নাথপুর) এলাকার নজরুল ইসলাম ছেলে।

​লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানায়, অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা সহ এক যুবকে আটক করা হয়েছে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%87%e0%a7%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০