azadmin
৪ নভেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পদে দায়িত্বপ্রাপ্ত আজিজুল হককে বাদ দিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান অনুমোদনের জন্য  জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট।

বুধবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৪ সপ্তাহের মধ্যেই রুলের জবাব রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মোহাম্মদ ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আদেশের বিষয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ফারুক জানান, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আজিজুল হককে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ২৩ আগস্ট তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সাতজন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। তবে ওই সাতজনের মধ্যে একজনের স্বাক্ষর জাল ছিল বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তী সময়ে ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক নতুন প্যানেল চেয়ারম্যান ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং নতুন প্যানেল গঠনের আইনগত শর্ত পূরণ হয়েছে কি না, তা জানতে চেয়ে প্রতিবেদন চাওয়া হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(৪) ধারা অনুযায়ী পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি না, তা স্পষ্ট করে সিদ্ধান্তের কপি, সভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে এর পর গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে আইনটির ৩৩(৫) ধারার বিধান অনুযায়ী বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান প্যানেল অনুমোদন দেওয়া হয় ।

মন্ত্রণালয়ের ওই অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের শুনানি শেষে আদালত ১৯ অক্টোবর জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেন এবং এ বিষয়ে রুল জারি করেন। এই রায়ের পর বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আজিজুল হকের প্যানেল চেয়ারম্যান-১ পদটি বহাল থাকে এবং  প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে কোন বাধা নেই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০