নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
২০ নভেম্বর(শুক্রবার) বিকালে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার দরবেশীয়া শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির নেতা নাজমুল মোস্তফা আমিন।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশীদ। এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ সর্বস্থরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন