বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনর রশিদ চৌধুরীকে নতুন প্যানেল চেয়ারম্যান করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উপপরিচালক (উপসচিব) গোলাম মাইনউদ্দীন হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ ও ২নং ওয়ার্ডের সদস্য জনাব মামুনুর রশিদ চৌধুরী-কে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের সদয় অনুমোদনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন