azadmin
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টে আয়োজিত সভায় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলমগীর আদনান-এর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম, দলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নয়ন দেব নাথ। এছাড়া উপস্থিত ছিলেন রিয়াদুল হাছান, ডা. কলিম উল্লাহ এবং মুন্সি শাহাব উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বিভিন্ন চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের কথা বলার, সমাজের অসংগতি তুলে ধরার এবং জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদই পারে মানুষের আস্থা অর্জন করতে। সংবাদে যেন ব্যক্তিগত বিরোধ, পক্ষপাত বা অসম্পূর্ণ তথ্যের প্রভাব না পড়ে, সেদিকে প্রত্যেক সাংবাদিককে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সমাজের ইতিবাচক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ ও জনদুর্ভোগের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় লোহাগাড়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভার শেষ পর্যায়ে দেশ, জাতি ও স্থানীয় জনগণের কল্যাণে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার রেখে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০