azadmin
১৯ অক্টোবর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

বিশেষ সংবাদদাতা, রামু (কক্সবাজার):

কক্সবাজারের রামু উপজেলায় জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে নিজ সন্তানদের নির্মম হামলায় নজির আহমদ (৬০) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজির আহমদ ওই এলাকারই স্থায়ী বাসিন্দা। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে জমিজমা নিয়ে নজির আহমদের সঙ্গে তাঁর সন্তান, পুত্রবধূ ও নাতিদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ বাকবিতণ্ডার একপর্যায়ে সন্তানেরা ক্ষিপ্ত হয়ে নিজ বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নজির আহমদের মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

​পিতার এমন নির্মম হত্যাকাণ্ডে জোয়ারিয়ানালার গর্জনিয়া পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সৃষ্টি হয়েছে চরম চাঞ্চল্যের। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত সন্তানদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%83%E0%A6%B6%E0%A6%82%E0%A6%B8-%E0%A6%B9%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

১

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

২

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৩

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৪

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

৫

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

৬

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

৭

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

৮

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

৯

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১০

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১১

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১২

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৪

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

১৫

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃ/ত্যু

১৬

লোহাগাড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা

১৭

দৈনিক জনবানী’র সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে উদ্দেশ্যমুলক মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

১৮

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

১৯

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

২০