নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস(১৭) নামে এক কিশোরীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উ/দ্ধা/র করেছে পুলিশ। প্রেমিকের সাথে অভিমান করে এমন ঘটনা হয়েছে দাবী নিহতের মায়ের।
শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার
ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাবর ম্যানসনের ৪র্থ তলার একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকা এয়ারপোর্ট এলাকার বাবুলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন, তিনি বলেন রাত সাড়ে নয়টার সময় নিহতের মা ফোন করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লোহাগাড়া থানাকে খবর দিই, থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, নিহত জান্নাতুল ফেরদৌস তার প্রথম স্বামীর মেয়ে, ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে লোহাগাড়ায় বসবাস করছেন দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে, মেয়েটিও তাদের সাথে থাকে, আপাতত পড়া লেখা বন্ধ, তবে মেয়েটি টিকটক আশক্ত ছিল, সেই সুত্র ধরে ঢাকা ওয়ারী এলাকার সাইমন নামে এক প্রবাসী ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, প্রায় সময় রাত জেগে ছেলেটির সাথে কথা বলত, কিছুদিন যাবৎ তাদের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছিল, মেয়ের মৃত্যু পর সাথে থাকা মোবাইলে সর্বশেষ ঐ ছেলের সাথেই কথা বলেছিল যা মেয়েটির ফোনে ডায়াল কলের প্রথমেই দেখা যাচ্ছিল, সাইমন নামের ছেলেটির কারণেই আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই বলে হাউমাউ করে কাঁদতে থাকেন নিহতের মা মাহমুদা আক্তার বিউটি।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মন্তব্য করুন