azadmin
২ নভেম্বর ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া থানায় অপহরণের অভিযোগের ২ ঘণ্টার ব্যবধানে স্বরূপ কান্তি দাশ (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

​উদ্ধার হওয়া স্বরূপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বসবাস করেন।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো রবিবার সকাল ৭টায় কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই শিক্ষক। সকাল সোয়া ৯টার দিকে তিনি লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

​এর প্রায় দেড় ঘণ্টা পর অপহরণকারীরা শিক্ষকের মোবাইল ফোন থেকে তার স্ত্রী জেলী চৌধুরীর নম্বরে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় ফোন করে শিক্ষকের ওপর নির্যাতন চালানো হয় এবং কান্নার শব্দ শুনিয়ে পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে তা নিয়ে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।

​ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর স্ত্রী লোহাগাড়া থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষকের অবস্থান নিশ্চিত করে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সী পাড়ার রফিক উদ্দিন (৫৩) এবং আলী সিকদার পাড়ার নেজাম উদ্দিন (৪৮)। তারা দুজনেই অতীতে ওই শিক্ষকের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তারা এই অপহরণের পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

​অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, ৫ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার জব্দ করা হয়।

​সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে অপহরণ মামলা রজ্জু করা হয়েছে, সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে পুলিশ স্কটের আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A8-%E0%A7%A9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০