azadmin
১৯ অক্টোবর ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজবিলা এলাকায় সরকারি খাস টিলা ও বন বিভাগের জমি দখল এবং বিক্রির অভিযোগ উঠেছে জিয়াবুল হক নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জিয়াবুল হক একই এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র।

​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে চরম্বা মাইজবিলা এলাকায় রাতারাতি সরকারি খাস টিলা ও বন বিভাগের জমি দখল করে আসছেন। পরবর্তীতে দখল করা জমিগুলো নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে লাখ লাখ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।

​সর্বশেষ তথ্য অনুযায়ী, শত বছর ধরে স্থানীয় বাসিন্দা মৃত নুরুল আলমের পুত্র আহমদ উল্লাহর ভোগদখলে থাকা একটি জায়গা জিয়াবুল হক জবরদখল করে তা বিক্রি করার পাঁয়তারা করছেন। এর আগে ২০২৪ সালে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে ১০ শতক সরকারি খাস টিলা জমি একই এলাকার আব্দুল আলিম কে ৬ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন অভিযুক্ত জিয়াবুল হক। গত এক বছর ধরে এলাকাটিতে সরকারের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখলের মহোৎসব চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, জিয়াবুল হকের অমানবিক নির্যাতন ও দাপটের কারণে ভুক্তভোগীরা অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না।

​এ বিষয়ে ভুক্তভোগী আহমদ উল্লাহ স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ভূঁইফোঁড় এই দখলদারের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে লাখ লাখ টাকার বিনিময়ে সরকারি খাস জমি বিক্রি করার কোনো আইনি বিধান আছে কি না—সে বিষয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রেখে দ্রুত তদন্ত ও প্রতিকার চেয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত জিয়াবুল হকের কাছে জানতে চাইলে তিনি বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, সরকারি খাস টিলাটি কাউকে বিক্রি করিনি। আমার ভাই ইলিয়াছ এর ছেলে আব্দুল আলিমকে জায়গাটি ব্যবহারের জন্য দিয়ে দিছি।

​বিষয়টি নিয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি খাস জমি ও বন বিভাগের সম্পদ দখল বা বিক্রির কোনো আইনি সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০