azadmin
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ ও পেকুয়া উপজেলা ফুটবল একাডেমীর মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ। প্রীতি ফুটবল ম্যাচের প্রধান সমন্বয়কারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস.এম. আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।

​সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠের একটি দীর্ঘ ও গৌরবময় ঐতিহ্য রয়েছে। যুবসমাজকে খেলাধুলারমুখী রাখতে এবং এই ঐতিহ্যবাহী মাঠটির সার্বিক সংস্কারে আগামীতে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, দক্ষিণ জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, বান্দরবান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস.এম. শাহাব উদ্দিন, সেক্রেটারি এস.এম. চিশতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম. জকরিয়া, ওয়েল ফুড লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম, সিজল পদুয়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর, খোরশেদ আলম সিকদার ও শহীদুল ইসলাম শহীদ সহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

​খেলাটি পরিচালনা করেন বার আউলিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর। তাকে সহকারী রেফারি হিসেবে সহায়তা করেন মাস্টার মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ জিয়াবুল। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোরসেল মাহমুদ, আরিফ উদ্দিন ও কফিল উদ্দিন। ধারা বর্ণনায় ছিলেন আবদুস ছবুর ও জাহেদুল ইসলাম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০