azadmin
৭ অক্টোবর ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা বন্ধ এবং ইটভাটায় কৃষি জমির টপসয়েল ও জ্বালানি কাঠের ব্যবহার রোধে চট্টগ্রাম জেলার সকল উপজেলা ইটভাটা মালিকদের সংগঠন ও প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​সভায় আসন্ন ইটভাটার মৌসুমে চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বৈধ ইটভাটাগুলোতে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা এবং কোনো অবস্থাতেই জ্বালানি কাঠ বা কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও নির্দেশ প্রদান করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোহাম্মদ তারিফুল বারী।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জনাব জমির উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মোজাহিদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

​সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত এবং কাঠ বা টপসয়েল ব্যবহারকারী ইটভাটার বিরুদ্ধে আগামী মৌসুমে কঠোর আইনানুগ ব্যবস্থা ও অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সুরক্ষায় তারা সকল ইটভাটা মালিককে পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%9f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০