azadmin
১৭ অক্টোবর ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস(১৭) নামে এক কিশোরীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উ/দ্ধা/র করেছে পুলিশ। প্রেমিকের সাথে অভিমান করে এমন ঘটনা হয়েছে দাবী নিহতের মায়ের। 

শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার

ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাবর ম্যানসনের ৪র্থ তলার একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকা এয়ারপোর্ট এলাকার বাবুলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন, তিনি বলেন রাত সাড়ে নয়টার সময় নিহতের মা ফোন করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লোহাগাড়া থানাকে খবর দিই, থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, নিহত জান্নাতুল ফেরদৌস তার প্রথম স্বামীর মেয়ে, ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে লোহাগাড়ায় বসবাস করছেন দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে, মেয়েটিও তাদের সাথে থাকে, আপাতত পড়া লেখা বন্ধ, তবে মেয়েটি টিকটক আশক্ত ছিল, সেই সুত্র ধরে ঢাকা ওয়ারী এলাকার সাইমন নামে এক প্রবাসী ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, প্রায় সময় রাত জেগে ছেলেটির সাথে কথা বলত, কিছুদিন যাবৎ তাদের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছিল, মেয়ের মৃত্যু পর সাথে থাকা মোবাইলে সর্বশেষ ঐ ছেলের সাথেই কথা বলেছিল যা মেয়েটির ফোনে ডায়াল কলের প্রথমেই দেখা যাচ্ছিল, সাইমন নামের ছেলেটির  কারণেই আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই বলে হাউমাউ করে কাঁদতে থাকেন নিহতের মা মাহমুদা আক্তার বিউটি।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০