azadmin
৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সরওয়ার কামাল কে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হাকিম লিটন বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ১৫(১) ধারায় মামলাটি করেন।

একইদিন বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া গ্রামের উলুবনিয়া এলাকার চাফুরা খাল ও তার পার্শ্ববর্তী পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় পুলিশ ও বন বিভাগ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। এরপর এ ঘটনায় মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন, সরওয়ার কামাল (৪২), হুবায়ের (৩৬), মো. জিয়াবুল (৪২), ভুট্টো (৩৭), মো. রাকিব (২৫) ও মো. শফিক (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে অবস্থিত।

মামলার এজাহার সূত্রে, সরওয়ার কামালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে চাফুরা খাল ও পার্শ্ববর্তী পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে বন বিভাগের পদুয়া রেঞ্জ ও লোহাগাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তারা সেখানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ফেলে যান। পরে ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে দুটি পুরোনো শ্যালোমেশিন, একটি লোহার তৈরি পাম্প এবং দুটি সবুজ রঙের হার্ড প্লাস্টিকের সাকশন পাইপের কাটা অংশ জব্দ করা হয়।

স্থানীয় একাধিক লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সরওয়ার কামালের নেতৃত্বে অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে পাহাড়ের নিচের মাটি সরে গিয়ে বিশালাকৃতির গর্ত সৃষ্টির পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে যৌথ অভিযান চালালেও পরবর্তীতে আবারও বালু উত্তোলন শুরু করতেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়দের অভিযোগ, সরওয়ার কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাব খাটিয়ে ওই পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। একাধিকবার প্রশাসনের অভিযান ও নিষেধাজ্ঞার পরও থেমে থাকেনি বালু উত্তোলন। এতে খাল ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি ও খালের প্রবাহ ঝুঁকির মুখে পড়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন হাঙর বন বিটে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সৃজিত বাগানের ভেতর দিয়ে অভিযুক্তরা পাহাড় কেটে রাস্তা তৈরি করেন। ওই রাস্তা ব্যবহার করেই দীর্ঘদিন ধরে উত্তোলিত বালু পরিবহন করা হতো। এতে বনভূমি ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকবার বন বিভাগ কাঁটাতারের বেড়া, গাছের বেষ্টনী ও এক্সকাভেটর দিয়ে গর্ত তৈরি করে রাস্তা বন্ধ করে দিলেও পরে সব বাধা উপেক্ষা করে অভিযুক্তরা আবারও রাস্তা চালু করেন।

পদুয়া রেঞ্জ বন কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, ‘আসামিরা বন বিভাগের আওতাধীন পাহাড় ও সুফল বাগানের ক্ষতি করে অবৈধভাবে বালু পরিবহন করে আসছিলেন। বনভূমি রক্ষায় বিভিন্ন সময় বাধা দেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আবারও রাস্তা চালু করে বালু পরিবহন করেন। চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার দিকনির্দেশনায় বনভূমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।’

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলতে থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০