রাঙ্গুনিয়া সংবাদদাতা:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে গড়ে উটা তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(১৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম ।
অভিযানে ইটভাটা গুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করার দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
১। মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (BSB), সাং- মোহাম্মদপুর, ৪নং ওয়ার্ড, ১৪নং দক্ষিণ রাজানগর, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম’কে চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
২। মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (BNB-2), সাং- গলাচিপা, ইসলামপুর, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম’কে চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
৩। মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (BNB-3), সাং- গলাচিপা, ইসলামপুর, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম’কে চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন SRB-07 চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে রাঙ্গুনীয়া পল্লী বিদ্যুৎ এর সদস্যগণের সহযোগিতায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
মন্তব্য করুন