azadmin
১৮ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন, গরম চামচ দিয়ে হাতে ছ্যাকা দেওয়ার এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তফা কামাল হিরু (৩০)। তিনি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সুয়াজান মৌলভী পাড়ার (০৮ নম্বর ওয়ার্ড) মৃত মাষ্টার নুরুল হাকিমের ছেলে ও ভুক্তভোগীর দেবর এবং চরম্বা কালোয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আর ভুক্তভোগী হুমাইরা আক্তার (২৭) একই এলাকার প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী।

অভিযোগকারী হুমাইরা আক্তার জানান, তাঁর স্বামী প্রবাসে থাকার সুযোগে দেবর মোস্তফা কামাল বিভিন্ন সময় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। তিনি বলেন, গত ৩ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত দেবর তাঁকে মারধর করে গুরুতর জখম করলে তিনি আদালতে মামলা করেন। মামলা করার পর দেবর আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তাঁকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে।

গত ১৪ নভেম্বর ২০২৬ বিকেলে রান্নাঘরের পানির বেসিন খোলা নিয়ে কথাকাটির একপর্যায়ে দেবর ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কাটা চামচ আগুনে পুড়িয়ে ডান হাতে ছ্যাকা দিয়ে জখম করেন। পরবর্তীতে ১৬ নভেম্বর ২০২৬ তারিখেও তাঁকে লাঠি দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল হিরুর বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০