azadmin
৩০ অক্টোবর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

​চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ পদুয়া বেপারী পাড়ার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​গত ৩০ অক্টোবর (শুক্রবার) বিকেলে হাতি মারা পুকুর পাড় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। দক্ষিণ পদুয়া বেপারী পাড়ার আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মোহাম্মদ রাসেল।

​টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এমন জমকালো টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী মানুষের মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি হবে। ভবিষ্যতেও ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আমার সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।”

​এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন।

​অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম জাকারিয়া, লোহাগাড়া উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন এবং নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুস সবুর।

​এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী এবং টুর্নামেন্টের আয়োজক নাছির, হেলাল, খানে আলম, হাসান, শহিদ, জিহাদ, হোসেন ও ফেরদৌসসহ অনেকে উপস্থিত ছিলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১

বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ, ই-গভর্নমেন্ট ইনডেক্স-এ ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষক দেবরের বিরুদ্ধে

৪

রকি বড়ুয়ার সমন্বয়ে মহাজাদু, লোহাগাড়ায় চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত

৫

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৬

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

৭

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৮

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৯

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

১০

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

১১

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

১২

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

১৪

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১৫

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১৬

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১৭

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৯

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২০