azadmin
১৬ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গু-লি করে নৃ-শং-স-ভাবে হ-ত্যা-র প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দোহাজারী সদরে চন্দনাইশ প্রেস ক্লাব ও চট্টগ্রাম দক্ষিণ জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির প্রতিনিধি এম.এ. হামিদ, দৈনিক জবাবদিহির প্রতিনিধি ও নির্যাতিত গণমাধ্যমকর্মী মো. আয়ুব মিয়াজী, দোহাজারী ইসালামি ফ্রন্টের সভাপতি মো. কলিম উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিজয় টিভির প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, সিপ্লাস টিভির প্রতিনিধি ফয়সাল চৌধুরী, দৈনিক জনবাণীর প্রতিনিধি আমিনুল ইসলাম টিপু, সাংবাদিক রনি কান্তি দেব, সমাজ সেবক জামাল হোসেনসহ সাংবাদিক নেতারা।

এ সময় বক্তারা সাংবাদিক হ-ত্যা, নি-র্যা-ত-ন, হা-ম-লা ও হ-য়-রা-নিমূলক মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের মদদে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব সমর্থনে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা দায়েরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার তদন্ত যদি অভিযুক্তদের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই থাকে, তাহলে ন্যায়বিচারের দাবি অনেক সময় আড়ালেই থেকে যায়।

বক্তারা আরও অভিযোগ করেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় অভিযুক্তদের সঙ্গে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে অ-প-রা-ধীরা পদোন্নতি পান। একপর্যায়ে ধীরে ধীরে হামলাকারীরা সন্ত্রাসী হিসেবে গড়ে ওঠে। এমনকি সাংবাদিক হ-ত্যা-র মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিরাও প্রশাসনের ছত্রচ্ছায়ায় থেকে অপরাধজগতের প্রভাবশালী গডফাদারে পরিণত হওয়ার সুযোগ পায় বলে তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ওপর হামলা ও নি-র্যা-ত-নের সুষ্ঠু তদন্ত এবং দো-ষী-দের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারে, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।

সমাবেশ থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হ-ত্যা-র সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AB-%E0%A6%AB%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

১

২৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন সহায়তা দিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

২

কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

৩

সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর- ধর্ম প্রতিমন্ত্রী

৪

মহাসড়কে বাইক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি সাতকানিয়ার বাসিন্দা

৫

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই

৬

বড়হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান পরিবর্তন প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট

৭

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ১৪ মোটরসাইকেলসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

৮

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা, ড্রেজার মেশিন জব্দ

৯

লোহাগাড়ায় শিক্ষক অপহরন, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী, অভিযোগের দুই ঘন্টার ব্যবধানে উদ্ধার, আটক-২

১০

দক্ষিণ পদুয়া বেপারী পাড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

১১

বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনর রশিদ চৌধুরী

১২

লোহাগাড়ায় গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযোগের ১২ ঘন্টার মধ্যে সব আসামি আ/ট/ক

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৪

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

১৫

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃ/ত্যু

১৬

লোহাগাড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা

১৭

দৈনিক জনবানী’র সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে উদ্দেশ্যমুলক মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

১৮

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

১৯

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

২০