azadmin
২০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক:

​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ এক দম্পতি, চালক ও মাদক কারবারিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেট জিপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

​রোববার (১৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত লোহাগাড়া উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০:১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর বিপ্লব চন্দ্র নাহার নেতৃত্বে একটি দল চুনতি জাঙ্গালিয়া এলাকায় চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি সাদা রঙের টয়োটা জিপ গাড়িকে (ঢাকা মেট্রো-ঘ ১৬-৫৬৭৮) থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
​বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানালে, তিনি তাত্ক্ষণিকভাবে থানা ভবনের সামনের মহাসড়কে কৌশলগত ব্যারিকেড সৃষ্টি করেন। পলায়নরত গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে ঘেরাও করে আটক করে। পরে জিপ গাড়িটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​এ ঘটনায় জড়িত দম্পতি ও চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০)। পুলিশ জানায়, আল মামুনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে।

একই দিন বিকেল ৪:০০ ঘটিকার সময় লোহাগাড়া থানা সাব-ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাশ এর নেতৃত্বে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউপিস্থ মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনাকালে হানিফ সুপার বাসের যাত্রী মোঃ সিদ্দিক (৪৮)-কে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
​পরবর্তীতে হাসপাতালের ডাক্তারের পরামর্শে তার এক্স-রে পরীক্ষা করা হলে পেটের ভেতর ছোট ছোট জাম আকৃতির বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে হাসপাতালের পাবলিক টয়লেটে বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে বের করা ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে রোববার সন্ধ্যা ৬:৪৫ ঘটিকার সময় চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে মহাসড়কের উপর অপর একটি চেকপোস্টে তল্লাশিকালে একটি সাদা-কালো রঙের ইয়ামাহা V-4 মোটরসাইকেল থামায় পুলিশ। পরে বাইকটির গিয়ার বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ২,০০০ পিস ইয়াবাসহ চালক ইলিয়াছ হাবিব (২৬)-কে গ্রেফতার করা হয়।

একইদিন দিবাগত রাত ২ ঘটিকার সময় চুনতি ইউনিয়নের চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে হানিফ সুপার বাসের যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ মিজানুর রহমান(২৯)- কে গ্রেফতার করা হয়।

​লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, “পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১

বনের জায়গা উদ্ধার করতঃ অভয়ারণ্যের সবুজ বনায়ন কর্মসূচি পালন

২

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃ/ত্যু

৩

লোহাগাড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা

৪

দৈনিক জনবানী’র সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে উদ্দেশ্যমুলক মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

৫

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

৬

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

৭

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৮

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৯

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

১০

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

১১

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১২

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

১৩

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

১৪

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১৫

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১৬

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১৭

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৮

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৯

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

২০