azadmin
৭ অক্টোবর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।

লোহাগাড়া ​উপজেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগ, পুলিশ ও আনসার বাহিনীর যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, আধুনগর বাজার এলাকায় বন বিভাগের লাইসেন্স ব্যতীত অবৈধভাবে করাতকল পরিচালনা করা এবং চেরা কাঠের সঠিক হিসাব সংরক্ষণ না করার অপরাধে হেলাল উদ্দিন সমিল কে ৫হাজার টাকা, রেজাউল সমিল কে ৮হাজার টাকা এবং জামাল সমিল কে ৩হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী লাইসেন্স না থাকায় এ আইনি ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত।

​অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো: আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীনসহ লোহাগাড়া থানা এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, আনসার ব্যাটালিয়নের সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া ​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ জানান, পরিবেশ সুরক্ষা ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০