azadmin
১৭ অক্টোবর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

বিশেষ প্রতিনিধি, লোহাগাড়া:

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অবৈধ করাতকল ও বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ এবং রক্ষিত বনের প্রায় ১ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়।

​শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অন্তর্গত পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: রিয়াদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​বন বিভাগ সূত্রে জানা যায়, রেঞ্জ কর্মকর্তা মো: রিয়াদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এবং টংকাবতী বিট কর্মকর্তা ঈমন বিল্লাহ, হাঙ্গর বিট কর্মকর্তা সহ ডলু, টংকাবতী ও হাঙ্গর বিটের সঙ্গীয় স্টাফদের অংশগ্রহণে লোহাগাড়া উপজেলার কলাউজান বাজারে অভিযান চালানো হয়। সেখানে ১টি অবৈধ করাতকল থেকে ২৫.০০ ঘনফুট বিবিধ অবৈধ কাঠ জব্দ করা হয়।

​একই দিনে হাঙ্গর বিটের আওতাধীন পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ‘জঙ্গল পদুয়া মুন্সির মোড়া’ নামক এলাকায় রক্ষিত বনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনের জমি দখল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করে আনুমানিক ১.০০ (এক) একর সরকারি বনভূমি জবরদখল মুক্ত করা হয়।

​জব্দকৃত কাঠ ও মালামাল বর্তমানে পদুয়া রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।

​বন কর্মকর্তা মো: রিয়াদুর রহমান ভূঁইয়া জানান, সরকারি বনভূমি রক্ষা ও অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের উচ্ছেদ ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

১

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

২

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৩

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৪

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৫

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৬

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৭

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৮

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৯

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১০

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

২০