azadmin
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং স্থানীয় অধিবাসীদের সার্বিক নিরাপত্তা জোরদারে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহর উদ্যোগে থানা ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চুনতি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা চুনতির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম, চুনতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন মাঝি এবং ইউপি সদস্য মনিরুল মাবুদ, এন্তেজারুল হক, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ জাফর ও মোহাম্মদ শাহ আলম। এছাড়া স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সন্তোষ কান্তি দে, নুরুন্নবী, বাদশা মিয়া, হাবিবুল্লাহ, শাহাদাৎ, এমরান, আবুল কালাম, জিল্লু রহমান ও ইয়াসমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​সভায় সভাপতির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “একটি সুন্দর, শান্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সমন্বিত চেষ্টা প্রয়োজন। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও সার্বিক অপরাধ নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

​তিনি আরও বলেন, “জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে লোহাগাড়া থানা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। কোনো অপরাধী বা প্রভাবশালীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে অপরাধের শিকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে উঠতি বয়সের তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

​সভায় উপস্থিত চুনতি ইউনিয়নের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা লোহাগাড়া থানা পুলিশের এই ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান। চুনতি অঞ্চলে সার্বিক পুলিশি টহল ও নজরদারি জোরদার করার দাবি জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০