azadmin
৪ অক্টোবর ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর (রবিবার) সকালে পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এ সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

​চট্টগ্রামের জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম-এর জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণ।

​সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ভক্তবৃন্দের নির্বিঘ্ন চলাচল, সিসি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার ওপর জোর দিয়ে তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে পূজা কমিটিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার করা যাবে না। যেকোনো বিভ্রান্তিকর তথ্য বা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা নজরে এলে তাৎক্ষণিকভাবে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়। পাশাপাশি আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানানো হয়।

​ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলাসহ পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময়ে বিশেষ সংবেদনশীলতা বজায় রাখার জন্য অনুরোধ জানান আয়োজকরা।

​সভায় আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মণ্ডপের নিরাপত্তা ও স্থানীয় পরিস্থিতির কথা তুলে ধরলে জেলা পুলিশ তা গুরুত্বের সঙ্গে সমাধানের আশ্বাস দেয়। পরিশেষে, একটি আনন্দঘন ও নিরাপদ পূজা উদযাপনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০