নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ড মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানায় অনিয়মের ও অস্বাস্থ্যকর পরিবেশের বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবানী সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন কে, ডেকে নিয়ে, আটক করেন,মুসকা কারখানার এক কর্মকর্তা,
পরে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিয়ে কোন অভিযোগ ছাড়া এস আই নুরুলুল্লাহ, সাংবাদিক জয়নালকে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা
দিয়ে কারাগারে পাঠান। এর প্রতিবাদে শনিবার
(২৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়নের সংস্থার,সীতাকুন্ডু উপজেলা কমিটির সভাপতি, শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক উন্নয়নের সংস্থার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, কে এম রুবেল সঞ্চালনায় মানববন্ধনে
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)
সাবেক সভাপতি,সোহাগ আরফিন বলেন,সীতাকুণ্ড উপজেলা জনবাণী সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ উন্নয়ন সংস্থার,সাংগঠনিক সম্পাদক,জয়নাল আবেদীন অনুসন্ধানী প্রতিবেদনে কারণে মামলা না করে সীতাকুনণ্ড থানা পুলিশ তাকে গ্রেফতার করে।তথ্য প্রযুক্তি আইন ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার,নিরাপত্তা আইনের বিরুদ্ধে, সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমে স্বাধীনতার জন্য একাধিকবার আন্দোলন করে আসছে, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার ঘটনা আমরা কল্পনা করতে পারি না। তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, সীতাকুণ্ড জনবানী সাংবাদিক জয়নাল আবেদীনসহ যেসব কারাবন্দী সাংবাদিক কারা ভোগ করছেন তাদের মুক্তি দাবি জানাচ্ছি।
এদিকে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ জানান,দৈনিক জনবানী সাংবাদিক,জয়নাল আবেদীনের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারো দ্বিমত থাকলে,তারাও সংবাদ এর মাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মামলা করা কিন্তু জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘন্টা থানার আটক করে রেখে পরে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা খুব দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদে,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি,নাছির উদ্দিন শিবলু,দৈনিক গণকষ্ঠ আমজাদ হোসেন,আনন্দ টিভির, ইমরান হোসেন,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, আর কে হেলাল,অর্থ সম্পাদক,হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা কমিটির,সভাপতি, জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক,সাকিব উদ্দিনসহ প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন