azadmin
৭ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের এসপি হিসেবে মাসুদ আলম’র যোগদান

আজাদী বার্তা ডেক্স:

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম। বৃহস্পতিবার(০৭ মে) পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

ইতোপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

যোগদান উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপারকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম জেলা পুলিশ নবনিযুক্ত পুলিশ সুপারের গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রাম জেলায় স্মার্ট পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।

চট্টগ্রামের সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং ‘টিম চট্টগ্রাম’ হিসেবে একযোগে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০