আজাদী বার্তা ডেক্স:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মুহতামিম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার(৮মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাইপো ও লোহাগাড়া উপজেলা এলডিপি সভাপতি পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী।
মাওলানা সরওয়ার কামাল আজিজি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, ইসলামি আন্দোলন, রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দেশের একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামি পণ্ডিত হিসেবে তিনি ধর্মীয় অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর, শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন
তাঁর নেতৃত্ব, দ্বীনি খেদমত ও সাংগঠনিক কর্মকাণ্ড দেশের ইসলামি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর ইন্তেকালের খবরে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন