আজাদী বার্তা ডেক্স:
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম জেলা এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩৬০ লিটার ডিজেল জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(১৮ এপ্রিল) রাত ৮টার সময় উপজেলার চরম্বা ইউনিয়নের নাফারটিলা বাজারের একটি ট্রাভেল এজেন্সির দোকানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়, অবৈধভাবে মজুদ করার দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে পেট্রোলিয়াম অ্যাক্ট ২০১৬এর ২০ধারা মোতাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহিদুল একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নোয়ারবিলা এলাকার আব্দুল মোনাফের পুত্র, সে বিভিন্ন ব্রিকফিল্ড ও খননযন্ত্র মালিকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ সময় এনএসআইসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরাধ নিয়ন্ত্রণে এবং তেলের বাজার অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন